ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

চট্টগ্রামে করোনা উপসর্গে আরও একজনের মৃত্যু

চট্টগ্রামে করোনা উপসর্গে আরও একজনের মৃত্যু
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৫ জুন ২০২০ | ০৮:৩১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

চট্টগ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম কালীপদ দেব (৬০)। তিনি নগরের কোতোয়ালী থানার বলুয়ার দীঘিপাড়ের বাসিন্দা। শুক্রবার সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিসন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় করোনা উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। করোনা উপসর্গ ছাড়াও তিনি হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। শুক্রবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

×