ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

ফেনীতে এক পরিবারে ১২ জনের করোনা শনাক্ত

ফেনীতে এক পরিবারে ১২ জনের করোনা শনাক্ত
×

নিজস্ব প্রতিবেদক, ফেনী

প্রকাশ: ০৫ জুন ২০২০ | ০৯:১১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ফেনীতে শুক্রবার ৩২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে একজন কাউন্সিলার এবং এক পরিবারের ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার দুপুরে ওনায়াখালীর পিসিআর ল্যাব থেকে এ তথ্য জানানো হয়। জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২২৫ জন।

ফেনীর সিভিল সার্জন মো. সাজ্জাদ হোসেন জানান,  নতুন আক্রান্ত ৩২ জনের মধ্যে দাগনভূঞায় উপজেলায় একজন পৌর কাউন্সিলার ও পূর্ব চন্দ্রপুর গ্রামের একই পরিবারে ১২ জনসহ ১৯ জন, ফেনী সদর উপজেলায় ১১ জন, ফুলগাজী ও সোনাগাজীতে একজন করে রয়েছেন। দাগনভূঞা উপজেলার যে ১২ জনের শনাক্ত হয়েছেন, ওই বাড়িতে আগে থেকেই আরও ৬ জন আক্তান্ত রয়েছেন। এখন ওই বাড়িতে মোট ১৮ জন আক্রান্ত হয়েছেন। তাদের বয়স ৬ থেকে ৬০ বছরের মধ্যে।  

সিভিল সার্জন জানান, আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে চারজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৬৩ জন। ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়েছে। আক্রান্ত বাকীরা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন

×