ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

রৌমারীতে বজ্রপাতে গৃহবধূ নিহত

রৌমারীতে বজ্রপাতে গৃহবধূ নিহত
×

প্রতীকী ছবি

কুড়িগ্রাম, রৌমারী প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২০ | ০৯:১৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বজ্রপাতে লাকি খাতুন (২৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বালুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লাকি খাতুন বালুর গ্রামের কৃষক জমিয়াল হকের স্ত্রী।

দাঁতভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মো. শামছুল হক জানান, লাকি খাতুন বৃষ্টি শুরু হলে বাড়ির বাইরে শুকাতে দেওয়া ধানের খড় তুলে জড়ো করে রাখতে যান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। নিহত গৃহবধূর ৮ মাস বয়সী এতটি ছেলে সন্তান রয়েছে।

রৌমারী থানার ওসি আবু মো. দিলওয়ার হাসান ইনাম বজ্রপাতে গৃহবধূ নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×