ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

পাবনায় একদিনে ১৯ জনের করোনা শনাক্ত

পাবনায় একদিনে ১৯ জনের করোনা শনাক্ত
×

প্রতীকী ছবি

পাবনা অফিস

প্রকাশ: ০৫ জুন ২০২০ | ১১:১০ | আপডেট: ০৬ জুন ২০২০ | ০২:৪৭

পাবনা জেলায় শুক্রবার সর্বোচ্চ ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে পাবনা সদরে ৯ জন, সুজানগরে ৫ জন, ঈশ্বরদীতে ৩ জন এবং আটঘরিয়ায় ২ জন।

এ নিয়ে পাবনা জেলায় মোট করোনা আক্রান্ত শনাক্ত হলো ৭২ জনের। এদের মধ্যে আটঘরিয়া উপজেলার মারুফ হোসেন (৩৬) এবং সুজানগর উপজেলার পলি খাতুন (২২) করোনা উপসর্গ নিয়ে কয়েকদিন আগে মারা যাওয়ার পর শুক্রবারের রির্পোটে তাদের করোনা পজিটিভ আসে।

রাত সাড়ে ১০টার দিকে পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল এ তথ্য জানান।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আসমা খান জানান, ঈশ্বরদীর যে তিন জনের করোনা শনাক্ত হয়েছে তারা হলেন- রাকিব হোসেন (১৯), মাজাহারুল ইসলাম (২৮) ও বদিউল আলম (৬১)।

তিনি আরও জানান, গত ৩ জুন তাদের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। শুক্রবার রাত সাড়ে ১০টায় তাদের রিপোর্ট পজিটিভ বলে জানানো হয়। তিনি জানান, তাদের হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন

×