ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বরযাত্রা থেকে জেলে ধর্ষক!

বরযাত্রা থেকে জেলে ধর্ষক!
×

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯ | ১৩:৪৯

কুমিল্লার মনোহরগঞ্জে বিয়ের প্রলোভনে এক তরুণীকে (১৮) দীর্ঘদিন ধরে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক মানিক মিয়াকে বিয়ে করতে যাওয়ার সময় আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।

মানিক উপজেলার উত্তর হাওলা গ্রামের মনতাজ মিয়ার ছেলে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও ধর্ষিতার পরিবার জানায়, উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের হতদরিদ্র পরিবারের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মানিক মিয়ার। এক পর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে সে। গত এক বছরে ওই তরুণীকে বেশ কয়েকবার ধর্ষণ করে সে। এরই মধ্যে পাশের গ্রামের অন্য এক মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয় মানিকের। এ খবর ছড়িয়ে পড়লে রোববার দুপুরে বিয়ে করতে যাওয়ার সময় মানিককে আটক করে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ এসে ওই তরুণীর কাছ থেকে বিস্তারিত জেনে মানিককে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় ওই তরুণীর মা বাদী হয়ে রোববার রাতে মনোহরগঞ্জ থানায় মামলা করলে পুলিশ তাতে গ্রেপ্তার দেখিয়ে ধর্ষক মানিককে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

মনোহরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুব কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×