ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

করোনার ভয়ে এগিয়ে আসেনি কেউ, দাফন করলো স্বেচ্ছাসেবক টিম

করোনার ভয়ে এগিয়ে আসেনি কেউ, দাফন করলো স্বেচ্ছাসেবক টিম
×

দাফনের জন্য লাশ নিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২০ | ২২:৩৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের আলমপুরা গ্রামে করোনার উপসর্গ নিয়ে আউলিয়া বেগম নামের এক নারীর মৃত্যুর পর ভয়ে দাফনে কেউ এগিয়ে আসেননি। তার মৃত্যুর প্রায় ৬ ঘণ্টা পর লাশ দাফন করে স্বেচ্ছাসেবক টিম।

শুক্রবার রাত ১২টার দিকে নারায়ণগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকার গঠিত স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা লাশ দাফনের ব্যবস্থা করে।

এলাকাবাসী জানায়, উপজেলার জামপুর ইউনিয়নের আলমপুরা গ্রামের হোসেন আলীর স্ত্রী আউলিয়া বেগম কয়েকদিন ধরে জ্বর, ঠাণ্ডা, শ্বাসকষ্ট ও গলা ব্যথাসহ বিভিন্ন উপসর্গ নিয়ে ভুগছিলেন। শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর করোনার ভয়ে আত্মীয় স্বজন ও এলাকাবাসী লাশের পাশে যায়নি।

খবর পেয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা তার স্বেচ্ছাসেবক টিমকে রাতে দাফনের জন্য হোসেন আলীর বাড়িতে পাঠান। 

স্বেচ্ছাসেবক টিমের লিডার মো. সানাউল্লাহ বেপারি বলেন, রাত ১২টার দিকে ওই বাড়িতে গিয়ে লাশ ঘর থেকে বের করে জানাজা করে নানাখি কবরস্থানে দাফন করা হয়।

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পর্যায়ে টিম গঠন করে দেওয়া হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর পর দাফনের জন্য অনেকেরই স্বজনেরা কেউ এগিয়ে আসে না। এটা অমানবিক। স্বেচ্ছাসেবক টিম গিয়ে রাতে ওই নারীর দাফনকাজ সম্পন্ন করেছে।

আরও পড়ুন

×