ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

গোপালগঞ্জে করোনায় বিজিবির অবসরপ্রাপ্ত সুবেদারের মৃত্যু

গোপালগঞ্জে  করোনায় বিজিবির অবসরপ্রাপ্ত সুবেদারের মৃত্যু
×

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২০ | ২১:০৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

গোপালগঞ্জের মুকসুদপুরে করোনায় আক্রান্ত হয়ে নুরুল ইসলাম নুরু কাজী (৬৫) নামে বিজিবির অবসরপ্রাপ্ত  সুবেদারের মৃত্যু হয়েছে। 

শনিবার বিকাল ৫টার দিকে মুকসুদপুর পৌরসভার চন্ডিবর্দি গ্রামের নিজবাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায়  তিনি মারা যান।  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডা. মাহাবুবুর রহমান বলেন, 'গত ১ জুন ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ২ জুন করোনা পজিটিভ আসে। পরে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। ওই ব্যক্তির আগে থেকেই শ্বাসকষ্ট ও রক্তচাপ ছিল। আমরা তাদের আগেই বলেছিলাম আপনারা এই রোগীকে  ফরিদপুর  হাসপাতালে  নিয়ে যান  কিন্তু তারা আমাদের কথা শুনেনি।  শনিবার হঠাৎ করে তার শ্বাসকষ্ট বেড়ে ওই ব্যক্তির শারীরক  অবস্থার অবনতি হয় । আমাদের কাছে মোবাইল ফোনে তারা  অ্যাম্বুলেন্স চায়, অ্যাম্বুলেন্স  পৌঁছানোর  আগেই তিনি মারা যান।'

তিনি আরো বলেন,  'ওই ব্যক্তির শরীরে করোনা শনাক্ত  হওয়ার পর গত ৪ জুন তার স্ত্রী ও সন্তানের  নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে ৫ জুন শুক্রবার তাদের শরীরেও  করোনা পজিটিভ আসে। তারা সবাই নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।'

ওই কর্মকর্ত জানান, ওই ব্যক্তির লাশ ফরিদপুর জেলার সালথা উপজেলায় তার বল্লভদি গ্রামের বাড়িতে তিনি অবস্থান করে দাফন করেছেন। তাকে এ কাজে ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষিত কর্মীরা সহায়তা করেছে। 

নুরুল ইসলাম নুরু কাজী বিজিবি থেকে অবসর শেষে মুকসুদপুর পৌর এলাকার চন্ডীবর্দী গ্রামে জায়গা কিনে বাড়ি করে বসবাস শুর করেন। 

আরও পড়ুন

×