ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

কিশোরগঞ্জে আরও ৬২ জনের করোনা শনাক্ত

কিশোরগঞ্জে আরও ৬২ জনের করোনা শনাক্ত
×

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ০৭ জুন ২০২০ | ২৩:২৮

কিশোরগঞ্জ জেলায় ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে করোনা পরিস্থিতি। সর্বশেষ সোমবার সকালে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী, জেলায় নতুন করে ৬২ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

সোমবার সকাল ১০টায় দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬০২ জন। নতুন আরও ৬২ জনের করোনা শনাক্ত হওয়ায় বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬৪ জনে।

সিভিল সার্জন জানান, জেলায় আগে থেকে করোনাভাইরাসে আক্রান্ত -১৯ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত মোট ২৪০ জন করোনামুক্ত হলেন। বর্তমানে জেলায় মোট ৪১১ জন করোনা রোগী এবং ১০ জন সাসপেক্টটেড বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এর মধ্যে অন্য জেলায় শনাক্ত হওয়া ২ জন করোনা পজিটিভও রয়েছেন।

ডা. মুজিবুর জানান,নতুন করোনা শনাক্ত হওয়া ৬২ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ৮ জন, হোসেনপুর উপজেলার ১ জন, করিমগঞ্জ উপজেলার ১ জন, তাড়াইল উপজেলার ৩ জন, পাকুন্দিয়া উপজেলার ১ জন, কটিয়াদী উপজেলার ৩ জন, কুলিয়ারচর উপজেলার ১৫ জন, নিকলী উপজেলার ১ জন, বাজিতপুর উপজেলার ৪ জন এবং ভৈরব উপজেলার ২৫ জন রয়েছেন।

উপজেলাওয়ারী হিসাবে কিশোরগঞ্জ সদর উপজেলার ৯০ জন, হোসেনপুর উপজেলার ১৪ জন, করিমগঞ্জ উপজেলায় ৪৫ জন, তাড়াইল উপজেলায় ৫৩ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ৩০ জন, কটিয়াদী উপজেলায় ৩০ জন, কুলিয়ারচর উপজেলায় ৩৭ জন, ভৈরব উপজেলায় ২৬৭ জন, নিকলী উপজেলায় ১১ জন, বাজিতপুর উপজেলায় ৪১ জন, ইটনা উপজেলায় ১৭ জন, মিঠামইন উপজেলায় ২৫ জন ও অষ্টগ্রাম উপজেলায় ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

×