দুর্বৃত্তদের গুলিতে জেএসএস কর্মী নিহত
রাঙামাটি অফিস
প্রকাশ: ০৮ জুন ২০২০ | ০২:১৫
রাঙামাটির কাপ্তাই উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে পদ্ম কুমার চাকমা (৫০) নামে জনসংহতি সমিতির (জেএসএস) এক কর্মী নিহত হয়েছেন।
সোমবার সকালে ওয়াগ্গা ইউনিয়নের পাগলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পদ্ম সন্তু লারমার সমর্থিত জনসংহতি সমিতির কর্মী ছিলেন।
পুলিশ জানায়, পাগলিপাড়া এলাকায় সকাল ৯টার দিকে পদ্ম স্থানীয় একটি দোকানে চা খেতে যান। এসময় তিনি দোকানের বাইরে আসলে ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত তাকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি দোকানের কিছু দূরে গিয়ে মারা যান।
কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন জানান, পদ্ম জনসংহতি সমিতির সদস্য বলে শুনেছি। লাশ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
- বিষয় :
- রাঙামাটি
- জেএসএস কর্মী
- নিহত