ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

উল্লাপাড়ায় অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার

উল্লাপাড়ায় অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার
×

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ | ০২:৩৪

উল্লাপাড়ায় দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে সলংগা থানা পুলিশ।

সোমবার রাতে উপজেলার হাটিকুমরুল নবরত্ন মন্দির এলাকা থেকে তিনটি চাপাতি, চারটি রামদা, তিনটি বড় ছুরি, একটি হাতুরি ও দুইটি লোহার রড সহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাতরা হলেন- সিরাজগঞ্জ সদরের আনোয়ার হোসেন (৩৮), সলংগা থানা সদরের সবুজ শেখ (২৭)  ও আক্তার হোসেন (৪৫) এবং বগুড়া সদর উপজেলার রঞ্জু মিয়া (২৬)। 

সলংগা থানার ডিউটি অফিসার মিসেস ইয়াসমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির সময় তাদের গ্রেফতার করেন।  

সলংগা থানায় এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি। 

আরও পড়ুন

×