ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

দায়ের কোপে প্রাণ গেল বোন ও ভাইয়ের বউয়ের

দায়ের কোপে প্রাণ গেল বোন ও ভাইয়ের বউয়ের
×

ননদ-ভাবি হত্যার পর ঘটনাস্থলে স্থানীয়রা। ছবি: সমকাল

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪ | ১৫:৪৫ | আপডেট: ১২ অক্টোবর ২০২৪ | ১৬:০২

জমি সংক্রান্ত বিরোধের জেরে দায়ের কোপে বোন ও ছোট ভাইয়ের বউ নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার সানঘাট গ্রামের দাড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সানঘাট গ্রামের জাহিদ হোসেনের স্ত্রী জাকিয়া আক্তার (৪৫) ও চুয়াডাঙ্গার বোয়ালিয়া গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী জোছনা খাতুন (৫৫)। 

এ ঘটনায় আহত হয়েছেন জাহিদ হোসেন ও জাহিদের বোন শামীমা আক্তার। আহতরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মহিবুল ইসলাম ওহিদ রামদা দিয়ে কুপিয়ে তোদের হত্যা করেছেন বলে জানা গেছে। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনদের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছিল। এ নিয়ে মামলা-মোকদ্দমাও চলছে। শনিবার সকালে জোছনা খাতুন ও শামীমা খাতুন বাবার ১ একর ২৭ শতক জমির পুকুরে মাছ ছাড়তে আসেন। এটা নিয়ে ভাই-বোনদের মধ্যে কথা কাটাকাটি হয়। তখন সবাই বসে মীমাংসার চেষ্টা করেন। এর একপর্যায় জোছনা খাতুন ও জাকিয়া পুকুরে মাছ ছাড়তে যান। এসময় মহিবুল ধারাল রামদা দিয়ে তাদের কোপানো শুরু করেন। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গাংনী থানার ওসি বলেন, ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মহিবুলকে ধরার চেষ্টা চলছে। এ ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×