ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

কুমিল্লায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
×

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ | ০৩:০৬ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৯ | ০৩:৫২

কুমিল্লার মুরাদনগরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বি চাপিতলা গ্রামে স্ত্রীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর নিজে আত্যহত্যা করেছেন।

বি চাপিতলা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ফারুক মিয়া (৩৮) একই গ্রামের হারুন মিয়ার মেয়ে রুজিনাকে পারিবারিক ভাবে বিয়ে করে সংসার করছিলেন। স্বামী-স্ত্রীর মাঝে প্রায়ই পারিবারিক বিষয় নিয়ে কলহ হত। তাদের সংসারে তিন মেয়ে রয়েছে। 

ফারুকের বড় ভাই সহিদ মিয়া বলেন, ‘ফারুক ঢাকায় থাকত। রাতে কখন  বাড়ে এসেছে তা আমাদের জানা নেই। সকালে উঠে তাদের লাশ দেখতে পাই।’

বাঙ্গরা বাজার থানার ওসি (তদন্ত) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে আমরা বিষয়টিকে আত্মহত্যা বলে ধারনা করছি।’ 

তিনি আরো জানান, আপাতত একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আসল কারণ জানা যাবে।

আরও পড়ুন

×