ভাঙ্গায় স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ | ০৪:০৮
ফরিদপুরের ভাঙ্গায় প্রেমের ফাঁদে ফেলে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে রহিম মাতুব্বর নামের এক যুবকের বিরুদ্ধে। রহিম আলগী ইউনিয়নের পীরেরচর গ্রামের উকিল মাতুব্বরের ছেলে। এ ঘটনায় সোমবার রাতে ওই স্কুলছাত্রী বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের এসআই আব্দুল্লাহ জানান, ওই স্কুলছাত্রীকে রহিম মাতুব্বর প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করে। এতে সে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ওই স্কুলছাত্রী বাদী হয়ে থানায় মামলা করেছে। আসামি ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
এ বিষয়ে ওই স্কুলছাত্রীর মা বলেন, রহিম মাতুব্বর আমার মেয়ের জীবনকে নষ্ট করেছে। আমি তার বিচার দাবি করছি।