বাউফলে করোনায় নারীর মৃত্যু
পটুয়াখালী ও বাউফল প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২০ | ০৮:১৯
পটুয়াখালীর বাউফলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শামসুন নাহার (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে বরিশালের শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তার বাড়ি বাউফল উপজেলা কালাইয়া এলাকায়। তিনি ওই এলাকার নূর মোহাম্মদের স্ত্রী।
পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান, শামসুন নাহার অসুস্থ হয়ে সপ্তাহখানেক আগে বরিশালের শেবাচিম হাসপাতালে ভর্তি হন এবং তিনদিন আগে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে দেওয়া হয়। সোমবার তার করোনা পজেটিভ রিপোর্ট আসে এবং মঙ্গলবার বিকেল ৩টার দিকে তিনি মারা যান।
- বিষয় :
- পটুয়াখালী
- বাউফল
- করোনাভাইরাস