ভৈরবে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
গ্রেফতার দুর্জয় -সমকাল
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ০৯ জুন ২০২০ | ০৮:২৮
কিশোরগঞ্জের ভৈরবে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুর্জয় (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। দুর্জয় পৌর শহরের জগন্নাথপুর লক্ষ্মীপুর গ্রামের হেলিম সরকারের ছেলে। মঙ্গলবার দুপুরে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ।
নির্যাতিত শিশুটিকেও জবানবন্দী রেকর্ডের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভৈরব থানা ওসি মোহাম্মদ শাহীন।
পুলিশ জানায়, শনিবার দুপুরে অভিযুক্ত দুর্জয় শিশুটিকে আম খাওয়ানোর লোভ দেখিয়ে নিজের বাসায় নিয়ে ধর্ষণ করে এবং ভয় দেখিয়ে এ ঘটনা কাউকে বলতে নিষেধ করে। পরে রাতে শিশুটি গোপনাঙ্গে ব্যথা অনুভব করলে মাকে ঘটনাটি খুলে বলে। সকালে শিশুটির মা দুর্জয়ের মাকে ঘটনাটি জানালে উল্টো গালমন্দ করে এলাকা ছাড়া করার হুমকি দেন। পরে সোমবার রাতে শিশুটির বাদী হয়ে ভৈরব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুর্জয়কে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন ও শিশুটিকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মামলা দায়েরের পর রাতেই পুলিশ দুর্জয়কে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
কোর্ট পরিদর্শক চৌধুরী মো. মিজানুজ্জামান জানান, অভিযুক্ত দুর্জয়কে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেলা-কারগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।