ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

তিতাস থানার ওসি করোনায় আক্রান্ত

তিতাস থানার ওসি করোনায় আক্রান্ত
×

ওসি সৈয়দ আহসানুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ০৯ জুন ২০২০ | ০৯:০০

কুমিল্লার তিতাস থানার ওসিসহ এই উপজেলায় নতুন করে আরো পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার বিকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডা. সরফরাজ হোসেন খান বিষয়টি জানান। 

তিনি জানান, তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলামসহ নতুন করে আরো পাঁচজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এখন পর্যন্ত উপজেলায় ৩৯জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। হাসপাতাল ও হোম আইসোলেশন থেকে ১৭ রোগী সুস্থ হয়েছেন।

ডা. সরফরাজ হোসেন খান আরও জানান, তিতাস থানার ওসি নিজের বাসায় আইসোলেশনে আছেন। তার শারীরিক অবস্থা ভাল।

আরও পড়ুন

×