গজারিয়ায় আরও ২২ জনের করোনা শনাক্ত
প্রতীকী ছবি
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২০ | ০৯:২০ | আপডেট: ০৯ জুন ২০২০ | ০৯:৪৫
মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশ পরিদর্শক পদ মর্যাদার একজন পুলিশ সদস্যসহ নতুন করে ২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩৩ জনে। এখন পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।
মঙ্গলবার সমকালকে এ সব তথ্য জানান গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার তাসলিমা আনাম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গজারিয়া থানার ওসি মো. ইকবাল হোসেন, অপারেশন অফিসার উত্তম কুমার রায়সহ গজারিয়া থানা ও পুলিশ তদন্ত কেন্দ্রের মোট ১৭ জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত রয়েছেন।