হবিগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিকসহ গ্রেফতার ২
গ্রেফতাররা -সমকাল
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২০ | ০৯:৩৩
হবিগঞ্জের চুনারুঘাটে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় আব্দুর রাজ্জাক রাজু নাম এক সাংবাদকিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার রাজু হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকায় কর্মরত।
মঙ্গলবার দুপুরে চুনারুঘাট পৌর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার অপর যুবকের নাম আব্দুল জাহির। বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
চুনারুঘাট থানার (ওসি) শেখ নাজমুল হক জানান, ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানিকমূলক পোস্ট ও ধর্র্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ এনে হিন্দু কমিউনিটি নেতা প্রণয় পাল বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে তাদের আটক করা হয়। তাদের কারাগারে পাঠানো হয়েছে।
- বিষয় :
- হবিগঞ্জ
- ডিজিটাল নিরাপত্তা আইন
- সাংবাদিক