ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

সিরাজদীখানে ওসি-জাপা সভাপতিসহ নতুন ৩০ জনের করোনা শনাক্ত

সিরাজদীখানে ওসি-জাপা সভাপতিসহ নতুন ৩০ জনের করোনা শনাক্ত
×

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২০ | ১০:০২

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় পুলিশ, মহিলা বিষয়ক কর্মকর্তা, ব্রাক কর্মকর্তা ও উপজেলা জাপা সভাপতিসহ ৩০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সিরাজদীখান থানার ওসি মো. ফরিদ উদ্দিনসহ একজন এএসআই, একজন কনস্টেবল এবং ঢাকা-মাওয়া মহাসড়কের হাসাড়া হাইওয়ে থানার ২ জন কনস্টেবল করোনায় আক্রান্ত হয়েছেন। 

ডা: বদিউজ্জামান আরও জানান, উপজেলা পরিষদ কার্যালয়ের মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা ব্রাক অফিসের ৩ জন কর্মকর্তা ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হাকিম হাওলাদার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন । এনিয়ে সিরাজদীখানে মোট আক্রান্তের সংখ্যা ১৭৩ জনে দাঁড়িয়েছে।


আরও পড়ুন

×