ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

কুমিল্লায় আরও দুই মৃত্যুসহ করোনায় নতুন আক্রান্ত ৫৮

কুমিল্লায় আরও দুই মৃত্যুসহ করোনায় নতুন আক্রান্ত ৫৮
×

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ০৯ জুন ২০২০ | ১০:০৮

কুমিল্লা নগরীতে ২৯জনসহ গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে এক হাজার ৫১৪ জন। এ দিকে জেলার মনোহরগঞ্জ ও সদর দক্ষিণের দুইজনসহ এপর্যন্ত জেলায় ৪৫জন ব্যক্তি করোনাভাইরাসে মারা গেছেন।

কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা.মো.শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মঙ্গলবার পর্যন্ত কুমিল্লা জেলায় মোট সুস্থ হয়েছেন ২৫৮ জন, মারা গেছেন ৪৫ জন। মঙ্গলবার আক্রান্তের মধ্যে রয়েছেন কুমিল্লা নগরীর ২৯ জন,বরুড়ার নয়জন, মনোহরগঞ্জের দুইজন,দাউদকান্দির চারজন,তিতাসের পাঁচজন,বুড়িচং ছয়জন, চৌদ্দগ্রামে দুইজন এবং নাঙ্গলকোটে একজন ।

কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস জানায়, মঙ্গলবার পর্যন্ত কুমিল্লার মোট ১২ হাজার ৭৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১০ হাজার ৭০২ জনের। এ দিন মনোহরগঞ্জ ও সদর দক্ষিণের দুইজন মারা যান।

আরও পড়ুন

×