ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

বগুড়ায় রাবার তৈরির কারখানা অন্তরালে নকল জুস উৎপাদন

বগুড়ায় রাবার তৈরির কারখানা অন্তরালে নকল জুস উৎপাদন
×

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৯ জুন ২০২০ | ১০:১৪

বগুড়ায় বিসিক শিল্প নগরী এলাকায় রাবার তৈরির কারখানার অন্তরালে নকল জুস উৎপাদনের অভিযোগে এক কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে শহরের বিসিক শিল্প নগরী এলাকার ‘ড্রাগন ফুড এন্ড বেভারেজ বাংলাদেশ লিমিটেড’ নামের একটি কারখানায় অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) বগুড়ার পরিদর্শনকারী কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহম্মেদ, বগুড়ার বিসিক শিল্প নগরী কর্মকর্তা একেএম মাহফুজুর রহমান, বগুড়া পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক শাহ আলী প্রমুখ। 

আরও পড়ুন

×