ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

ইতালিতে ভৈরবের যুবকের মৃত্যু

ইতালিতে ভৈরবের যুবকের মৃত্যু
×

মিয়া মোহাম্মদ ঝুমন

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ০৯ জুন ২০২০ | ১০:৪০ | আপডেট: ০৯ জুন ২০২০ | ১০:৪৬

ইতালিতে মিয়া মোহাম্মদ ঝুমন (৩৭) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার রাত ৮ টায় ইতালির ত্রিয়েস্তে কাতেনারা হাসপাতালে তিনি মারা যান।

মিয়া মোহাম্মদ ঝুমনের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে।

ঝুমন ইতালির মনফালকনে শহরে বাস করতেন। প্রায় দেড় মাস আগে ঘাড়ে অপারেশনের জন্য তিনি ত্রিয়েস্তে কাতেনারা হাসপাতালে ভর্তি হন। পরে ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ভৈরবে বাড়িতে তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।

তার মৃত্যুতে মনফালকনে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। কমিউনিটির নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আরও পড়ুন

×