ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

বগুড়ায় অভিমানে মা-ছেলের আত্মহত্যা

বগুড়ায় অভিমানে মা-ছেলের আত্মহত্যা
×

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১০ জুন ২০২০ | ১১:২৮

বগুড়ার দুপচাঁচিয়ায় একসঙ্গে আত্মহত্যা করেছেন মা ও ছেলে। বুধবার বিকেলে দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আমষট্ট হিন্দু পাড়ায় এই ঘটনা ঘটে।

তারা হলেন- ওই পাড়ার নিতাই চন্দ্রের স্ত্রী সরস্বতী রানী (৪৫) ও তাদের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে রবীন্দ্র চন্দ্র (২২)।

এলাকাবাসী জানায়, বুধবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে নিতাই চন্দ্রের সাথে স্ত্রী ও ছেলের ঝগড়া হয়। একপর্যায়ে মা ও ছেলে সবার অজান্তে বাড়ির পাশের জঙ্গলে গিয়ে গ্যাসের ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়েন। গ্রামের লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা করা কালে মা সরস্বতী বাড়িতেই মারা যান। ছেলে রবীন্দ্রকে গুরুতর অসুস্থ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনিও মারা যান।

স্থানীয় গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান এসএম হেলাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক বিরোধের কারণে যে তারা আত্মহত্যা করেছেন তা ঠিক, কিন্তু কি বিষয় নিয়ে সেই বিরোধ তা জানা যায়নি।




আরও পড়ুন

×