রায়পুরে মৎস্য কর্মকর্তা সেজে ইলিশ লুটের অভিযোগ
ফাইল ছবি
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ | ০৭:০৪
লক্ষ্মীপুরের রায়পুরে জালিয়ার চর এলাকায় উপজেলা মৎস্য কর্মকর্তা সেজে প্রায় আড়াই লাখ টাকার ইলিশ মাছ লুটের অভিযোগ উঠেছে স্থানীয় সাদেক নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
জালিয়ার চর এলাকার কবির প্রধানিয়া নামে এক মৎস ব্যবসায়ী জানান, মঙ্গলবার তার ক্রয়কৃত আড়াই লাখ টাকার মাছ সাদেক বেপারী নামে এক ব্যক্তি উপজেলা মৎস্য কর্মকর্তা পরিচয় দিয়ে লুটে নেন। পরে মাছগুলো বিলিয়ে না দিয়ে কয়েকস্থানের বিক্রি করা হলে স্থানীয়দের মধ্যে সন্দেহ হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে সাদেক দৌড়ে পালিয়ে যান। এ বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
তবে বিষয়টি জানেন না বলে জানিয়েছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন। এ ধরনের ঘটনা হলে পুলিশকে জানানোর অনুরোধ করেন তিনি।
- বিষয় :
- লক্ষ্মীপুর
- উপজেলা মৎস্য কর্মকর্তা
- ইলিশ