ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

চাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

চাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত
×

ফাইল ছবি

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২০ | ০১:৪৪

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পাতানিশ আড়ং বাজারে পিকআপ ভ্যানের ধাক্কায় লেয়াকত আলী মজুমদার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে হাজীগঞ্জ-গৌরীপুর বিশ্বরোডে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা শরীফ হোসেন জানান, সকালে আড়ং বাজার সংলগ্ন বিশ্বরোডের পাশ দিয়ে লেয়াকত হাঁটছিলেন। এ সময় ঢাকাগামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে আহত হন তিনি। লেয়াকতকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর পিকআপ ভ্যান ফেলে চালক পালিয়ে গেছেন বলেও জানান তিনি।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য খোরশেদ আলম সবুজ সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রশিদ বলেন, দুর্ঘটনার পর আমরা খবর পেয়ে গাড়িটি জব্দ করেছি।


আরও পড়ুন

×