হিজলা পি. এন. মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ছাত্রদের কমিটি গঠন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ | ০৮:৫১
বরিশালের হিজলা উপজেলার শতবর্ষ অতিবাহিত হওয়া ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হিজলা পি. এন. মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব হিজলা পি.এন হাই স্কুলের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
গত শুক্রবার জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে এক আলোচনা সভার পর উপস্থিত সবার মতামতের ভিত্তিতে স্কুলের সাবেক ছাত্র বরিশাল জেলা পরিষদের সিনিয়র প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান আরজুকে সভাপতি ও বিশিষ্ট ব্যাবসায়ী মো. মনসুর আলমকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।
এর আগে প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে স্কুলের শুরু থেকে যে সকল প্রয়াত শিক্ষাগুরু, কমিটির সদস্য, অভিভাবক, কর্মচারী ও ছাত্র ও ছাত্রীর মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্জ অ্যাডভোকেট মীর জয়নাল আবদীন। এ সময় উপস্থিত ছিলেন- ধূলখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্জ ইকবাল হোসেন মাতাব্বর, মাষ্টার আব্দুর রব হাওলাদার, অ্যাডভোকেট মাহবুব আলম দুলাল, মেহেন্দিগঞ্জ সমিতির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জাকির ও বর্তমান সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রমুখ। পরে সভাপতির আলোচনার মাধ্যমে সভা শেষ হয়।
- বিষয় :
- বরিশাল