ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

কুমিল্লায় করোনা আক্রান্ত দুই হাজার ছাড়াল

কুমিল্লায় করোনা আক্রান্ত দুই হাজার ছাড়াল
×

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ১৫ জুন ২০২০ | ১১:৪০

কুমিল্লায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দুই হাজার আটজনে দাঁড়িয়েছে।

করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি কুমিল্লা জেলার সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী সোমবার এ তথ্য জানান।

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, কুমিল্লা জেলা সদরসহ জেলার অন্যান্য উপজেলা গুলো থেকে এ পর্যন্ত ১৪ হাজার ৩০০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত রিপোর্ট এসেছে ১২ হাজার ৬৬৫ জনের। সোমবার কুমিল্লা নগরীর ১৪ জন, বুড়িচংয়ে পাঁচজন, লাকসামে সাতজন, ব্রাক্ষণপাড়ায় সাতজন, বরুড়ায় দুইজন, দেবিদ্বারে ১১ জন, মুরাদনগর, সদর দক্ষিণ,নাঙ্গলকোট, মনোহরগঞ্জ ও লালমাইয়ে একজন করে আক্রান্ত হয়েছেন।

এ দিন কুমিল্লা নগরীতে ৬৩ জন, দেবিদ্বারে ১২ জন, সদর দক্ষিণে চারজন ও নাঙ্গলকোটে চারজনসহ ৮৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪৬৯ জন। এপর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫২ জনের। 

আরও পড়ুন

×