ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

ঈশ্বরগঞ্জে ১৯ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত

ঈশ্বরগঞ্জে ১৯ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত
×

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২০ | ১১:৪৬ | আপডেট: ১৫ জুন ২০২০ | ১১:৫৭

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একদিনে সর্ব্বোচ্চ সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। ১৯ জনের নমুনা সংগ্রহ করে ১৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সাড়ে ৪ বছরের এক শিশু, নারী, ব্যাংক কর্মকর্তাসহ বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে ফলাফলে ১৯ জনের মধ্যে ওই ১৭ জনের শরীরে করোনা পজিটিভ আসে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা ৬৫ জনে দাঁড়িয়েছে।

উপজেলায় প্রতিনিয়নত আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে থাকা স্ত্রী-সন্তানসহ সন্দেহ ভাজন ১৯ জনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। গত রোববার ১৯ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে পাঠানো হয়।

নতুন শনাক্ত হওয়া রোগীর মধ্যে থানা রোড এলাকার পূর্বের আক্রান্ত ব্যক্তির সাড়ে ৪ বছর বয়সী শিশু, স্ত্রীও আক্রান্ত হয়েছেন। এ ছাড়া আরও ১১ জন পুরুষ ও ৫ জন নারীসহ মোট ১৭ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৩ জন স্বাস্থ্য কর্মকর্মী, ৪ জন কৃষি ব্যাংকের মাইজবাগ শাখায় কর্মরত। আক্রান্ত ব্যক্তিরা পৌর এলাকার থানা রোড, টিঅ্যান্ডটি রোড, চরশিহারী ও চরহোসেনপুর এলাকার বাসিন্দা।

ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান বলেন, আক্রান্ত ব্যক্তিদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হবে।

আরও পড়ুন

×