কমলনগরে আরও চার জনের করোনা শনাক্ত
প্রতীকী ছবি
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুন ২০২০ | ১১:৫৩ | আপডেট: ১৫ জুন ২০২০ | ১২:০১
লক্ষ্মীপুরের কমলনগরে আরও চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার সন্ধ্যায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু তাহের জানান, আক্রান্তরা উপজেলার পাটারীরহাট, চরফলকন, সাহেবেরহাট ও তোরাবগঞ্জ ইউনিয়নের বাসিন্দা। তাদের মধ্যে একজন চরফলকন এলাকার করোনাভাইরাসে পূর্বে সংক্রমিত এক রোগীর পরিবারের সদস্য। তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, নতুন আক্রান্ত এ চারজন নিয়ে উপজেলায় করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে। এদের মধ্যে ১৯ জন সুস্থ হয়েছেন।
- বিষয় :
- করোনাভাইরাস
- কমলনগর
- করোনা শনাক্ত
- করোনায় আক্রান্ত