করোনায় আ.লীগ নেতার মৃত্যু কুমিল্লায়
আলকাসুর রহমান
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: ১৫ জুন ২০২০ | ১৩:১৯
বীর মুক্তিযোদ্ধা কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি অধ্যক্ষ আলকাসুর রহমান করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার জানান, শনিবার সন্ধ্যায় অধ্যক্ষ আলকাসুর রহমান শ্বাসকষ্টের সমস্যা নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। তার মেয়ে ডা. মৌসুমী ও জামাতা ডা. শাওন চিকিৎসার বিষয়ে তত্ত্বাবধান করেন।