রংপুরে আরও ৩১ জনের করোনা শনাক্ত
প্রতীকী ছবি
রংপুর অফিস
প্রকাশ: ১৫ জুন ২০২০ | ১৩:৩৭
রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ৩১ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। সোমবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ শনাক্ত হয়।
আক্রান্তরা হলেন, রংপুর নগরীর আলহাজ্ব নগরের এক পুরুষ (৪১), অপর পুরুষ (৩৮), আলমনগর ইস্পাহানী ক্যাম্পের এক পুরুষ (৩৮), অপর পুরুষ (৪৫), সাতগাড়া মিস্ত্রিপাড়ার এক বৃদ্ধা (৬০), গুপ্তপাড়ার এক পুরুষ (৩০), মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার এক পুলিশ কর্মকর্তা (৩৬), জুম্মাপাড়ার এক যুবতী (২৭), আদর্শপাড়ার এক নারী (৩৮), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের এক পুলিশ সদস্য (৫০), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক নার্স (৪০), কামাল কাছনার এক পুরুষ (৪৫), অপর পুরুষ (৩৯), পীরগাছা উপজেলার এক পুরুষ (৩৪), অপর পুরুষ (৪১), সদর উপজেলার মমিনপুরের এক যুবক (২৮), এক স্বাস্থ্য কর্মী (২৯), হরিদেবপুরের এক পুরুষ (৪০), অপর পুরুষ (৫৮), সদর কোতয়ালী থানার এক পুলিশ সদস্য (২৩)।
এ ছাড়া গাইবান্ধা সাদুল্ল্যাপুরের এক পুরুষ (৩৪), সুন্দরগঞ্জের এক পুরুষ (৩৮), পলাশবাড়ির এক পুলিশ সদস্য (২৯), এক পুরুষ (৪৫), অপর পুরুষ (৩৮), গোবিন্দগঞ্জের এক আনসার সদস্য (৪৯), কুড়িগ্রামের জেলা জজ, নাগেশ্বরীর এক পুলিশ কর্মকর্তা (৫৪), লালমনিরহাটের হাতিবান্ধার এক নারী (৫২), পুলিশ লাইন্সের এক পুলিশ কর্মকর্তা (৩২), সদর উপজেলার এক বৃদ্ধ (৬০)।
সোমবার এ তথ্য নিশ্চিত করেন রমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।
রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৯৫ জন।