মুন্সীগঞ্জে আরও ৪২ জনের করোনা শনাক্ত
প্রতীকী ছবি
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুন ২০২০ | ১৪:৫১
মুন্সীগঞ্জ জেলায় নতুন আরও ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মুন্সীগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা দাড়াঁল ১ হাজার ৫৮৫ জনে। সোমবার প্রাপ্ত ১৭৩ জনের নমুনা পরিক্ষার রির্পোটে নতুন করে এই ৪২ জনের করোনা পজিটিভ আসে।
সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, নিরবে-নিভৃতে মুন্সীগঞ্জে করোনা সংক্রমনের বিস্তার লাভ করছে। এ মুহূর্তে জনসচেতনতা বৃদ্ধি করা না হলে ভয়াবহ পরিস্থিতি ধারণ করবে। ইতিমধ্যে করোনা উপসর্গ নিয়ে জেলায় ৩৯ জন মারা গেছে। তারপরও মানুষের মাঝে সচেতনতার কোনো বালাই নেই বলেও উদ্বেগ প্রকাশ করেন সিভিল সার্জন।
তিনি আরও জানান, জেলায় ৭৩৫৩ টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে ৬৯৪৭টি রিপোর্ট পাওয়া গেলেও এখনও রিপোর্ট পেন্ডিং রয়েছে ৪০৬টি।
এদিকে স্বাস্থ্যবিধি না মেনে গণপরিবহনে ও হাটবাজারে যাতায়াতের কারণে মুন্সীগঞ্জে ক্রমান্বয়ে করোনার সংক্রমণ বাড়ছে। এখনও ৪০৬টি নমুনার রিপোর্ট পেন্ডিং থাকা শনাক্তের সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন।
অপরদিকে মুন্সীগঞ্জে নতুন আরও ৬ জন করোনা জয় করেছেন। এ নিয়ে সোমবার পর্যন্ত করোনা জয়ীর সংখ্যা দাড়াঁলো ৩৬৭ জন। এ ছাড়া গত ২৪ ঘন্টায় টঙ্গিবাড়ীতে আরও একজন মারা গেছেন।