ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

গোপালগঞ্জে দুই চিকিৎসকসহ আরও ১৪ জন করোনায় আক্রান্ত

গোপালগঞ্জে দুই চিকিৎসকসহ আরও ১৪ জন করোনায় আক্রান্ত
×

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২০ | ২১:২৮

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২ চিকিৎসকসহ আরও ১৪  জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯)  শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৭৯ জনে।

মঙ্গলবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭৮ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৯৭ জন। মারা গেছেন ৪ জন।  

তিনি আরো জানান, নতুন করে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ সদরে ৬ জন, মুকসুদপুরে ১ জন, কাশিয়ানীতে ২ জন, টুঙ্গিপাড়ায় ৩ জন, কোটালীপাড়ায় ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। 

তিনি জানান, ৩৯১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মুকসুদপুরে ৯৩ জন, কাশিয়ানীতে ১০৭ জন, গোপালগঞ্জ সদরে ৬৬ জন, টুঙ্গিপাড়ায় ৫৩ জন ও কোটালীপাড়া উপজেলায় ৫৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। 

আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ ৩৭ জন এবং ২০ জন পুলিশ সদস্য রয়েছেন বলে সিভিল সার্জন অফিস জানিয়েছে।

আরও পড়ুন

×