ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরে ফের লকডাউন শুরু

লক্ষ্মীপুরে ফের লকডাউন শুরু
×

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২০ | ২২:৪১

লক্ষ্মীপুরের ৫টি উপজেলায় মঙ্গলবার সকাল ৬টা থেকে লকডাউন শুরু হয়েছে। এর মধ্যে রেডজোন হিসেবে চিহ্নিত করা হয়েছে, লক্ষ্মীপুর পৌরসভার ৬, ৭,  ১৫ এবং ৫নং ওয়ার্ডের আংশিক এবং সদর উপজেলার ৭টি ইউনিয়ন দক্ষিণ হামছাদী, দালাল বাজার, পাবর্তী নগর, বাঙ্গাখাঁ, কুশাখালী, মান্দারী, ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন। 

এর মধ্যে লক্ষ্মীপুর সদর ও রায়পুর উপজেলায় তৃতীয় বার এবং অপর ৩টি উপজেলায় দ্বিতীয়বারের মতো লকডাউন চলছে। 

জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জন চন্দ্র পাল এবং সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার এসব তথ্য জানিয়েছেন।

এ দিকে গত ২৪ ঘণ্টায় রামগঞ্জে আরো একজন কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে কোভিড -১৯ শনাক্ত হয়েছে আরো ৯ জনের শরীরে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৪৪৮ জন।

আরও পড়ুন

×