মিরসরাইয়ে আট পুলিশসহ করোনায় আক্রান্ত ১০
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুন ২০২০ | ২৩:০৩
চট্টগ্রামের মিরসরাইয়ে আট পুলিশ সদস্যসহ ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এটি একদিনে মিরসরাইয়ে করোনা শনাক্তের সর্বোচ্চ সংখ্যা।
মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, করোনা উপসর্গ নিয়ে সোমবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিজানুল হক আজাদ (৫২) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি মিরসরাই পৌরসভার ২ নন্বর ওয়ার্ডের বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম ২৩ জনের নমুনা সংগ্রহ করে গত ১১ জুন পরীক্ষার জন্য পাঠায়। এদের মধ্যে সোমবার ১০ জনের রিপোর্ট পজিটিভ আসে। এদের মধ্যে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমানসহ ৮ পুলিশ সদস্য রয়েছেন। তারা বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এখন শনাক্ত হওয়ার পর তাদের হোম আইসোলেশনে থাকতে হবে। আক্রান্ত অন্যদের একজন ব্যাংক কর্মকর্তা ও একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
জোরারগঞ্জ থানার জ্যেষ্ঠ উপ-পরিদর্শন সিরাজ উদ্দিন জানান, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৮ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত। তারা সবাই হোম কোয়ারেন্টাইনে ছিলেন। আজ থেকে সবাই হোম আইসোলেশনে থাকবেন।
- বিষয় :
- মিরসরাই
- করোনার প্রাদুর্ভাব
- আক্রান্ত