ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

করোনায় শিক্ষক নেতার মৃত্যু

করোনায় শিক্ষক নেতার মৃত্যু
×

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২০ | ২৩:১৯ | আপডেট: ১৫ জুন ২০২০ | ২৩:৪৩

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. খয়বর আলী (৫৫) নামে এক শিক্ষক নেতা মারা গেছেন। মঙ্গলবার ভোরে রাজধানীর মিরপুর রিজেন্ট হাসপাতালে মারা যান তিনি। 

খয়বর আলী ঢাকার গুলশান এলাকার উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ঢাকা মহানগর বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি ছিলেন। 

মো. খয়বর আলীর বাড়ি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার হরিশপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত মহিউদ্দিন মোল্লার ছেলে। এর আগে গত ৬ জুন তার আরেক ভাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জুনিয়র টেকনিশিয়ান মো. জয়নুল আবেদিন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। 

নিহতের ভাই মো. জালাল উদ্দীন জানান, তিনি ঈদের পর দিন শরীরে প্রচণ্ড জ্বর, ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে মিরপুর রিজেন্ট হাসপাতালে ভর্তি হন। পরে নমুনা পরীক্ষা করে তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

×