বগুড়ায় করোনায় আরও একজনের মৃত্যু
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৬ জুন ২০২০ | ০০:১৩
বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে জাকির হোসেন (৫০) নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি দুপচাঁচিয়া উপজেলার সুখানগাড়ি এলাকায়।
মঙ্গলবাল সকাল ৭টার দিকে বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে ওই হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ছয়জন এবং উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হলো।
টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক ডা. মো. মতিউর রহমান জানান, করোনার উপসর্গ থাকায় জাকির হোসেন গত ১২ জুন টিএমএসএস মেডিকেল কলেজে নমুনা দিয়ে যান। পরীক্ষায় তার রেজাল্ট পজিটিভ আসলে তিনি ১৫ জুন দুপুর সোয়া ১২টায় টিএমএসএস মেডিকেল কলেজের রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।
বগুড়া জেলা স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী বগুড়ায় এ পর্যন্ত ১ হাজার ৫৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ২১ জন। আর সুস্থ হয়েছেন ৯৫ জন।
- বিষয় :
- বগুড়া
- মৃত্যু
- করোনার প্রাদুর্ভাব