ভাঙ্গায় করোনায় আরও ২ জনের মৃত্যু
ফরিদপুর (ভাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২০ | ০০:১৬
ফরিদপুর ভাঙ্গা উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও দু'জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ও দুপুরে মারা যান তারা। এছাড়া নতুন করে পুলিশ সদস্যসহ আরও ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহসিন উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মারা যাওয়া ব্যাক্তিরা হলেন- উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের মুক্তিযোদ্ধা খলিফা
মোসলেম উদ্দিন (৭০) ও গাইবান্ধার পলাসবাড়ি উপজেলার খামার নড়াইল গ্রামের আনসার সদস্য এপিসি আ. রউফ প্রধান (৬৫)। তিনি ভাঙ্গা আনসার ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। করোনায় আক্রান্ত হওয়ার পর বাড়িতে চলে যান তিনি। সোমবার সেখানেই তার মৃত্যু হয়।
এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানান ডা. মোহসিন উদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুর রহমান খান জানান, স্বাস্থ্যবিধি মেনেই মুক্তিযোদ্ধার খলিফা মোসলেম উদ্দিনের দাফনের ব্যবস্থা করা হয়েছে।
- বিষয় :
- করোনার প্রাদুর্ভাব
- ভাঙ্গা