সাতক্ষীরা মেডিকেলে করোনা উপসর্গে নারীর মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২০ | ০০:৩৩ | আপডেট: ১৬ জুন ২০২০ | ০১:০৬
করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলশনে থাকা আমেনা খাতুন (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আমেনা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিনয়নের মাহমুদপুর গ্রামের বাসিন্দা।
আমেনা খাতুনের ভাই আমজাদ হোসেন জানান, তার বোনের দীর্ঘ দিন ধরে জ্বর ও তিনি রক্তশূন্যতায় ভুগছিলেন। গ্রাম্য ডাক্তারের পরামর্শে তাকে শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ার তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ প্রধান ডা. মনতোষ কুমার জানান, আমেনা খাতুন জ্বর ও রক্তশূন্যতায় ভুগছিলেন। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও পাওয়া যায়নি বলে জানান ডা. মনতোষ।