চাঁদপুরে আরও ১৫ জনের করোনা শনাক্ত
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২০ | ০১:৩৫
চাঁদপুরে নতুন করে আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৮ জনে। মঙ্গলবার দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগ তথ্যটি জানিয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে হাইমচর থানার একজন পুলিশ সদস্য, ফরিদগঞ্জ উপজেলার ৩ জন, শাহরাস্তি উপজেলার ১ জন, মতলব দক্ষিণ উপজেলার ২ এবং মতলব আইসিডিডিআরবির ৬ জন, মতলব উত্তরের ২ জন রয়েছেন। এর মধ্যে মতলব উত্তরে এক মৃত ব্যক্তির করোনা পজেটিভ ফল এসেছে।
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম কাউছার হিমেল বলেন, কয়েকদিন আগে আইসিডিডিআরবির একজনের করোনা শনাক্ত হয়। মঙ্গলবার তার পরিবারের ৫ জনের করোনা পজেটিভ ফল আসে। এছাড়া মতলব দক্ষিণ উপজেলায় আইসিডিডিআরবির আরও ১ জনসহ মোট ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
- বিষয় :
- চাঁদপুর
- করোনা শনাক্ত