ঈশ্বরদীতে আরো এক নারীর করোনা শনাক্ত
ঈশ্বরদী (পাবনা)প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২০ | ০১:৫৮
পাবনার ঈশ্বরদীতে আরও এক নারীর করোনা শনাক্ত হয়েছে। তিনি শহরের আলহাজ্ব মোড়স্থ মধ্য অরণকোলা এলাকার বাসিন্দা।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ফল আসে। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোয়েন্দা পুলিশের একটি বিশ্বস্থ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ থাকায় ওই নারী কয়েকদিন আগে হাসপাতালে নমুনা জমা দেন। মঙ্গলবার তার করোনা পজিটিভ ফল আসে। করোনা শনাক্তের পর ওই নারীর বাড়িটি লকডাউন করেছে পুলিশ।
- বিষয় :
- ঈশ্বরদী
- নারীর করোনা শনাক্ত
- করোনা শনাক্ত