ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

বেড়াতে এসে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত

বেড়াতে এসে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত
×

ঈশ্বরদী (পাবনা)প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২০ | ০২:১৩

পাবনার ঈশ্বরদীতে ভাগ্নির বাসায় বেড়াতে এসে ট্রেনে কাটা পড়ে রিয়াজুল সরদার (৫৩) নামের এক সবজী ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার বিকেলে ঈশ্বরদী-পাকশী রেল লাইনের মাঝামাঝি বাঘইল দোতলা সাঁকোর উপর এ ঘটনা ঘটে।

নিহত রিয়াজুল সরদার উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের মৃত রেজান সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রিয়াজুল উপজেলার পাকশীর বাঘইল কলপাড়ায় ভাগ্নির বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। সাহাপুর থেকে ঈশ্বরদী পৌঁছে তিনি রেললাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে রাজশাহী-খুলনাগামী আন্ত:নগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দিলে সেখানেই কাটা পড়ে তিনি মারা যান।

নিহত রিয়াজুলের ছেলে সবুজ জানান, বোনের বিয়ের কথাবার্তা বলতে তার বাবা আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন।

ঈশ্বরদী রেলওয়ে থানার দ্বিতীয় কর্মকর্তা এসআই আমিরুল ইসলাম জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার পরিবারের কাছে মৃতদেহটি হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×