ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

মৌলভীবাজারে নতুন করে ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত

মৌলভীবাজারে নতুন করে ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত
×

প্রতীকী ছবি

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২০ | ০৪:২৭

মৌলভীবাজারের ৫ উপজেলায় মঙ্গলবারে নতুন করে ২৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। 

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামে প্রথম করোনা রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর থেকে জেলার ৭ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২১৫ তে। জেলায় শনাক্ত হওয়া ২৪ জনের মধ্যে নার্স, বিভিন্ন পদ মর্যাদার অফিসারসহ সাধারণ মানুষ রয়েছেন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫, রাজনগরে ৩, কুলাউড়ায় ১৩, বড়লেখায় ২ ও কমলগঞ্জে একজন রয়েছেন।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌহিদ আহমদ জেলায় নতুন করে ২৪ ব্যক্তি করোনাভাইরাসে শনাক্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×