ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

ঠাকুরগাঁওয়ে একই রশি থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে একই রশি থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
×

প্রতীকী ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২০ | ০৪:৩৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একই রশি থেকে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিরাশী বাজার এলাকায় নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- চাপোড়পারবর্তীপুর গ্রামের বিরাশীপাড়া এলাকার মৃত সেট কুমারের ছেলে বিপুল (২৬) ও তার স্ত্রী পারুল (২২)। পারুল বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বড় কোর্ট আধারদীঘি গ্রামের ঝাটালু সিংহের মেয়ে।

পুলিশ জানায়, সকালে চাপোড় পারবর্তীপুর গ্রামের বিরাশী বাজার এলাকায় নিজ বাড়ির শয়ন কক্ষে একই রশিতে তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে বিপুল ও পারুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

রাণীশংকৈল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, মৃত বিপুল ও পারুলের মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে তাদের মৃত্যুর রহস্য জানা যাবে। তাদের মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। যা ক্ষতিয়ে দেখা হচ্ছে। তাতে কী লেখা তদন্তের স্বার্থে এখনই বলা যাচ্ছে না।

আরও পড়ুন

×