ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

খুলনায় করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

খুলনায় করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু
×

প্রতীকী ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৬ জুন ২০২০ | ০৪:৪২

খুলনায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রওশন মোল্লা (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. মো. মিজানুর রহমান জানান, করোনার উপসর্গ নিয়ে গত ১৫ জুন সকাল সোয়া ৭টায় রওশন মোল্লা হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়েছে। তার বাড়ি নগরীর ফুলবাগিগেট এলাকায়।

ডা. মিজান বলেন, ওই ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা জানার জন্য তার নমুনা পরীক্ষা করা হবে। ইতোমধ্যে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

এ নিয়ে করোনার উপসর্গ নিয়ে খুলনায় ৪৪ জনের মৃত্যু হলো।

আরও পড়ুন

×