ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

ভাঙ্গায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ভাঙ্গায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
×

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২০ | ০৪:৫৩

ফরিদপুর ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মূসা মুন্সি (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১টায় উপজেলার নওয়াপাড়া এলাকায় বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মূসা মুন্সি (৫০) মানিকদহ ইউনিয়নের আদমপুর গ্রামের মৃত সাত্তার মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত মূসা মোটর সাইকেল চালিয়ে তার চাচাত বোনকে নিয়ে ভাঙ্গা থেকে ফরিদপুরের উদ্দেশে যাচ্ছিলেন। তাদের বহনকারী যানটি নওয়াপাড়া এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি গাড়ি মোটর সাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মুসা মুন্সি নিহত এবং তার চাচাত বোন আহত হন। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. জুয়েল জানান, মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে গাড়ি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় সেটা আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।  

আরও পড়ুন

×