ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

ভালুকায় করোনায় একজনের মৃত্যু, উপসর্গে প্রাণ গেল আরেকজনের

ভালুকায় করোনায় একজনের মৃত্যু, উপসর্গে প্রাণ গেল আরেকজনের
×

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২০ | ০৪:৫৫

ময়মনসিংহের ভালুকায় জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মাহবুবুল আলম ও করোনায় আক্রান্ত হয়ে শচীন্দ্র নাথ নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ও সোমবার বিকেলে তাদের মৃত্যু হয়।

জানা যায়, মঙ্গলবার সকালে জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত মাহবুবুল আলম উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের বড়চালা গ্রামে নিজ বাড়িতে মারা যান। 

স্থানীয়রা জানায়, মাহবুবুল আলম সম্প্রতি ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। তিনি বেশকিছু দিন যাবত জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। সকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বাড়ীতেই মারা যান তিনি। তিনি উপজেলার বড়চালা গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার ছেলে।

অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকায় অবস্থিত স্কয়ার ফ্যাশন কারখানার ইয়ং ডায়িং সেকশনের সিনিয়র এক্সিকিউটিভ শচীন্দ্র নাথের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে ময়মনসিংহের এস.কে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, ভালুকার স্কয়ার ফ্যাশন কারখানার কর্মকর্তা শচীন্দ্র নাথ গত রোববার সকালে করোনার উপসর্গ নিয়ে এস. কে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। সোমবার বিকেলে আইসোলেশনে

চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে সোমবার রাতে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। নিহত শচীন্দ্র নাথ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নামউট গ্রামের কৃষ্ট ঠাকুরের ছেলে। নিহতের লাশ তার গ্রামের বাড়িতে সৎকার করা হয়েছে।


আরও পড়ুন

×