ভাঙ্গায় ট্রাকের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২০ | ০৪:৫৭
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রাকের চাপায় মূসা মুন্সি (৫০) নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর একটায় ফরিদপুর বরিশাল মহাসড়কের নওয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুসা মুন্সি উপজেলার মানিকদহ ইউনিয়নের আদমপুর গ্রামের প্রয়াত সাত্তার মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মূসা মোটরসাইকেল চালিয়ে তার চাচাত বোনকে নিয়ে ভাঙ্গা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মূসার মৃত্যু হয় ও তার চাচাত বোন আহত হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয় এবং আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. জুয়েল জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাক ও মোটরসাইকেল থানা হেফাযতে রয়েছে। তবে ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।