দশমিনা উপজেলার ৫ ওয়ার্ডে রেড জোন ঘোষণা
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২০ | ০৫:৪৭
করোনা ভাইরাস পজেটিভ রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পটুয়াখালীর দশমিনা উপজেলার চারটি ইউনিয়নের ৫টি ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাংগীর আলম এই ঘোষণা দিয়ে পরিপত্র জারি করেন।
দশমিনা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান জানান, উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড, দশমিনা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড, বহরমপুর ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ড এবং বাশবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করে লক ডাউন করা হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে উপজেলায় ১৩ জন করোনা ভাইরাস পজেটিভ রোগীর মধ্যে ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বাকি ৮ জন আইসোলেশনে রয়েছেন।
- বিষয় :
- করোনাভাইরাস
- পটুয়াখালী
- দশমিনা
- রেড জোন