কাঁঠালিয়ায় শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
আমিরুল ইসলাম রুহুল আমিন
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২০ | ০৭:১০
ঝালকাঠির কাঁঠালিয়ায় আমিরুল ইসলাম রুহুল আমিন মাস্টার (৬৬) নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের পশ্চিম আউরা হাওলাদার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আমিরুল ইসলাম রুহুল আমিন ওই গ্রামের মৃত সদর আলী হাওলাদারের ছেলে ও কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে শিক্ষকের স্ত্রী পারভিন বেগম কাঠালিয়া উপজেলা শহরে বাজার করতে আসেন। দুপুরে বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে সারা না পাননি। পরে বাড়ির লোকজন মিলে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে আড়ার সঙ্গে তার লাশ ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কাঁঠালিয়া থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
- বিষয় :
- ঝালকাঠি
- কাঁঠালিয়া
- লাশ উদ্ধার